News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী অগ্ণিকান্ডে দুটি বাড়ী ভষ্মিভূত বড়দোয়ালীতে
Image

বিধবংসী অগ্ণিকান্ডে দুটি বাড়ী ভষ্মিভূত বড়দোয়ালীতে

fire-houseনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে দুটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ বুধবার দুপুরে আগরতলায় টাউন বড়দোয়ালীতে বীরেশ্বর পাল ও কাকুলি চক্রবর্তীর বাড়িতে আগুন লাগে৷ এই আগুনে একটি সিলিন্ডারও বিস্ফোরণ হয়৷ বাড়িতে রাখা একটি বাইক সম্পূর্ণ পুড়ে গেছে৷ দমকল কর্মীদের তৎপরতায় আরো দুটি সিলিন্ডার পাশের জলাশয়ে নিয়ে কোন মতে বিস্ফোরণ আটকানো সম্ভব হয়েছে৷
জানা গেছে, এদিন, দুপুর আনুমানিক তিনটার দিকে বীরেশ্বর পালের বাড়িতে আগুন লাগে৷ সেই আগুন প্রতিবেশী কাকলি চক্রবর্তীর বাড়িতে ছড়িয়ে পড়ে৷ এই আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দুটো বসতবাড়িই পুড়ে ছাই হয়ে যায়৷ আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ অভিযোগ, খবর দেওয়ার একঘন্টা [vsw id=”O_jqXYldxiM” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]বাদে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ মোট চারটি ইঞ্জিন মিলে কোনক্রমে আগুন আয়ত্ত্বে আনা হয়৷ অগ্ণিকান্ডের খোঁজ নিতে সদর ডিসিএম পরিমল মজুমদার ঘটনাস্থলে যান৷ ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা৷ অগ্ণিকান্ডের ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে৷ আগুন আয়ত্ত্বে আনা সম্ভব না হলে পার্শ্ববর্তী আরো কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হত বলে অনুমান৷ দমকল কর্মীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷

Releated Posts

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top