News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা বাড়াতে মিড-ডে-মিলে মাংস ও ভাত
Image

সুকলে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা বাড়াতে মিড-ডে-মিলে মাংস ও ভাত

mid-day-mealনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার পতিছড়ি এডিসি ভিলেজের কুপিলং নোয়াতিয়া পাড়া সুকলে মঙ্গলবার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানো হল মাংস ভাত৷
শান্তির বাজারের পতিছড়ি এডিসি ভিলেজের কুপিং নোয়াতিয়া পাড়া সুকলে ছাত্রছাত্রীর সংখ্যা ৫৩ জন৷ সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই নগণ্য৷ তাতে রীতিমতো উদ্বিগ্ণ সুকলে নতুন যোগ দেওয়া প্রধান শিক্ষক৷ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়ে এসেছেন৷ এমনকি মাসে ২-৩ বার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের মাংস খাওয়ানোর আশ্বাসও দিয়েছেন৷ সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধান শিক্ষক নিতাই দাস৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল নেই৷ মেঝেতে বসে খেতে হয়৷ তাতে অসুবিধা হয়৷ অনেকে মিড ডে মিল খেতে চায়না৷ ডাইনিং হল তৈরি করে দেওয়া হলে সুবিধা হবে বলে তিনি জানান৷ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যওতিনি দাবি জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top