News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িঘর পরিদর্শনে নবনিযুক্ত মন্ডল সভাপতি
Image

চড়িলামে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িঘর পরিদর্শনে নবনিযুক্ত মন্ডল সভাপতি

আগরতলা, ১ জানুয়ারি: চড়িলাম মন্ডলের ননজলা পুষ্কর বাড়ি এলাকায় পূর্বতন মন্ডল সভাপতির আমলে আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের বাড়িঘর পরিদর্শনে গিয়েছেন নবনিযুক্ত মন্ডল সভাপতি। তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, দলীয় কর্মীর দ্বারা বাড়িঘর ভাঙচুর,আক্রমণ, বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনা, নেতৃত্বদের কাছে দলীয় কর্মীর চিকিৎসার সাহায্য না পেয়ে বুধবার দুপুরে নবনিযুক্ত মন্ডল সভাপতিকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দিলেন দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মী সহ তার পরিবার। ঘটনা চড়িলাম মন্ডলের ননজলা পুষ্কর বাড়ি এলাকায়।

দীর্ঘ বছর পূর্বে যখন চড়িলাম মন্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজকুমার দেবনাথ। তখন পূর্বতন মন্ডল সভাপতি প্যানেলের কর্মীদের বাড়িতে আক্রমণ, ভাংচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছিল। সেই দিনে স্বদলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ননজলা এলাকার মফিজ মিয়াঁ সহ একাধিক পরিবার। মন্ডল সভাপতি হিসেবে তাপস দাস নিযুক্ত হওয়ার পর সেই আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বুধবার ছুটে গিয়েছেন তিনি। মন্ডল সভাপতি তাপস দাসকে কাছে পেয়ে যেমন ক্ষোভ উপড়ে দেন, ঠিক তেমনি কান্নায় ভেঙে পড়েন অসহায় পুরাতন বিজেপি কর্মীরা।

এবিষয়ে মন্ডল সভাপতি তাপস দাস জানিয়েছেন, সমস্ত ঘটনার তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা শাস্তি পাবেই। পাশাপাশি এদিনে পুষ্কর বাড়ি এলাকার ২০১৭ সালের একনিষ্ঠ কার্যকর্তা মৃত সুশান্ত দেববর্মার পরিবারের পাশে ছুটে যান। একমাত্র উপার্জনকারী মৃত সুশান্ত দেববর্মার মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায়। সরকারিভাবে তেমন কোন সাহায্য পায়নি। এ পরিবারটিকে সরকারি ভাবে সাহায্য  করার আশ্বাস দিলেন মন্ডল সভাপতি।

তাছাড়া, ওই দিনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার সিপাহীজলা কমিটি সভাপতি কানুরাজ দেববর্মা,স্বপন দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top