আগরতলা, ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষের প্রথম দিনে পর্যটকদের ব্যাপক ভিড় নীরমহলে। নীরমহলে যাওয়ার জন্য রাজঘাটে টিকেট কাউন্টারের সামনে পর্যটকদের দীর্ঘ লাইনেই তা প্রমাণ করছে বর্ষবরণের প্রথম দিনটি আনন্দ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কাটাতে চাইছে রাজ্যবাসী। পর্যটকদের ভিড় দেখে উৎফুল্ল রুদ্রসাগর সমবায় সমিতির কর্তৃপক্ষরা।
প্রথম দিনর ভীড় থেকে এটাই লক্ষ্য করা যাচ্ছে যে আগামী দিনে পর্যটকদের নিকট আরো গ্রহণযোগ্যতা বাড়ছে মেলাঘরের নির্মহল ভ্রমণ। উল্লেখ্য দীর্ঘদিন যাবত নিরমহলের লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ থাকার পর গত বছর ডিসেম্বর মাসে পুনরায় প্রমো ফেস্ট কে কেন্দ্র করে পুনরায় চালু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। একাংশের অভিমত তার ফলেই হয়তোবা পর্যটকদের উপচে পড়া ভিড় রুদ্রসাগরের পাড়ে।
পর্যটকদের ভিড় আগামী দিনে আরো বাড়বে বলে জানান রুদ্রসাগর সমবায় সমিতির সভাপতি এবং সম্পাদক পবিত্র দাস এবং পরমেশ্বর দাস। পর্যটকদের এই ভিড় থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আবারও ভ্রমণ পিপাসুদের মনে সমহিমায় জায়গা করে নিচ্ছে নীরমহল।



















