আগরতলা, ১ জানুয়ারি: ইংরেজি নর্ববষের প্রথম দিনে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আগরতলা করিমগঞ্জগামী ডেমো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনায় খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিষাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার বিবরণে গিয়েছে, আজ সকালে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিষাবাড়ি এলাকায় রেললাইনে মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তারা খবর দিয়েছেন পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
আরও জানা গিয়েছে, রেলে কাটা পড়ে উজ্জ্বলা সরকার দাস নামে ৫৮ বছরের এক মহিলার। ওই মহিলা দীর্ঘদিন ধরেই ইট ভাঙ্গার কাজের সাথে যুক্ত। রেল পুলিশের বক্তব্য অনুযায়ী অন্যান্য দিনের মত বুধবার যখন উজ্জ্বলা সরকার দেব ইট ভাঙ্গার কাজের জন্য রেল ব্রিজ ব্যবহার করে যাচ্ছিলেন তখন হয়ত কোনভাবে আগরতলা থেকে করিমগঞ্জগামী ডেমো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।



















