News Flash

Image

৫০ লক্ষাধিক টাকার ইয়াবা সহ আটক যুবক

আগরতলা, ১ জানুয়ারি: গতকাল রাতে মুম্বাই আগরতলাগামী এক্সপ্রেস থেকে ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আরপিএফ। যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে। সাথে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় জিরানিয়া রেলস্টেশনে মুম্বাই আগরতলাগামী এক্সপ্রেসে তল্লাশি চালিয়েছে আরপিএফ। ওই সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২০০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানালেন কমান্ডেন্ট বি কে সিনহা।

তিনি আরও বলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বদরপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যাগটিকে সংগ্রহ করে ত্রিপুরার উদ্দেশ্যে নিয়ে আসছিল তখনই পুলিশ তাকে আটক করে। ধৃতের নাম হাবিবুল রহমান। তার বাড়ি উদয়পুর।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top