নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ নভেম্বর৷৷ খোয়াই শহরে প্রায় প্রতিদিনই চলছে একের পর এক চুরির ঘটনা৷ যা নিয়ে চলছে জনগনের মধ্যে ভিতির সঞ্চার৷ প্রায় অলিখিতভাবে নিজের সম্পদ নিজে রক্ষা করুন এমন একটা বার্তা জনগণের মধ্যে যাচ্ছে৷ কারন চোরের দল পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দিনের বেলা এবং রাতে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে৷ খোয়াই পুলিশ প্রশাসনকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে রবিবার ভারি বর্ষনের রাতেও সুভাষপার্ক আউটপোষ্ট থেকে প্রায় দুইশত হাত দূরে প্রকাশ্যে রাস্তার পাশে প্রায় দুটি দোকানে ২০টি তালা ভাঙ্গা হয়৷ সেই সাথে সিন্ধুকের লকার ভাঙা হয়৷ যদিও সিন্ধুকের ভেতরের লক খুলতে পারেনি চোরের দল৷ তারপরও প্রায় ৪০ হাজার টাকার রূপার জিনিষ হাতিয়ে নেয়৷ ঘটনায় সুভাষপার্ক ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে৷ একের পর এক চুরির ঘটনা ঘটছে আর পুলিশ নীরব দর্শক৷ তবে জনগন বলছেন, নাকি চোরে-পুলিশে মাসতুত ভাই৷ পুলিশ কর্তারা সারাদিন এন্ডিং, জুয়া, মদ, কোরাক্স নিয়েই ব্যস্ত থাকেন৷ আর রাতে নাইট ডিউটির নামে ভরং দেখাচ্ছে৷ এনিয়ে গ্রামে-গঞ্জে এবং শহরে পুলিশ কর্তাদের উপর ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ জনগনের দাবি পুলিশী তৎপরতা আরও বাড়ুক এবং দক্ষ পুলিশ কর্তাদের কাজে লাগানো হউক৷

খোয়াইয়ে চুরির হিড়িক, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















