News Flash

Image

দিল্লি সরকারের সমালোচনা স্বাতী মালিওয়ালের 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): সোমবার রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল দিল্লির সঙ্গম বিহার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দিল্লি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজ পর্যন্ত দিল্লির কোনও এলাকায় এতটা খারাপ অবস্থা দেখা যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি এবং আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে স্বাতী মালিওয়াল বলেন, দিল্লির মানুষ আবর্জনা এবং দূষণের জেরে বিরক্ত। কিন্তু দিল্লি সরকার এই ভয়াবহ পরিস্থিতির পরেও উদ্বিগ্ন নয়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে স্বাতী মালিওয়াল বলেন, এটি দিল্লির সঙ্গম বিহার এলাকা। এখানকার অবস্থা এমন যে, মানুষ যেন নরকে জীবনযাপন করছেন। তাঁদের ইচ্ছাকৃতভাবে এমন অবস্থায় রাখা হচ্ছে। দেশের সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোতেও এমন অবস্থা হয় না। মালিওয়াল এও বলেন, পরিস্থিতি এমন যে কিছু জায়গায় রাস্তাও নেই। পুরো এলাকায় সারাবছরই দুর্গন্ধযুক্ত জল জমে থাকে।

উল্লেখ্য, এর আগে স্বাতী মালিওয়াল আম আদমি পার্টিকে দিল্লির স্বাস্থ্য মডেল নিয়ে আক্রমণ করেছিলেন। বলেছিলেন যে, হাসপাতালগুলির অবস্থা এতটাই খারাপ যে লোকেরা চিকিত্সা এবং ওষুধ ছাড়াই মারা যাচ্ছে। আর এদিন দিল্লির সঙ্গম বিহারের রাস্তা ও নিকাশি নিয়ে নিশানা করলেন আম আদমি পার্টিকে।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top