News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে বিশালগড় বাজারের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে
Image

বৃষ্টিতে বিশালগড় বাজারের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে

rain-waterনিজস্ব প্রতিনিধি, কমলসাগর, ৭ নভেম্বর৷৷ প্রাকৃতিক দুর্যোগের  ফলে বিশালগড় জলপ্লাবিত৷ ঘটনাসূত্রে গত তিনদিনের ভারী বর্ষণের ফলে বিশালগড় জল প্লাবিত যান চলাচল অচল হয়ে পড়ে আছে৷ বিশালগড় নিউ মার্কেটে প্রচন্ড জলবেগের জন্য লোকজন যাতায়াত করতে পারছে না৷ সমস্ত দোকানে জল ঢুকে গেছে৷ দোকানের লক্ষ লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়ে গেছে৷  এমনকি বিশালগড় মূল সড়ক প্লাবিত হয়েছে৷ ফলে আগরতলা থেকে উদয়পুর, সোনামুড়া যাতায়াতের বাস এবং অন্যান্য গাড়িগুলি আটকে পড়েছে৷ চলাচল করতে পারছে না৷ বিশালগড় মিউনিসিপালটি অফিস, থানা, দোকান সবগুলি হাঁটু জল গড়িয়ে যাচ্ছে৷ এর আগেও এরকম জল প্লাবিত হয়৷ বিশালগড় বাজার ব্যবসায়ীরা জানান ড্রেন গুলি দিয়ে সঠিকভাবে জল বের হচ্ছে না৷ ফলে জল জমে জলমগ্ণ সৃষ্টি হয়৷ এই নিয়ে বিশালগড় মিউনিসিপালটি অফিসের চেয়ারপার্সনকে জানানো হয়৷ কিন্তু কোনো কিছুর প্রতিকার পাওয়া যায় না৷  এনিয়ে ব্যবসায়ীদের নানারকম গুঞ্জন শোনা যায়৷ ব্যবসায়ীদের দাবি দ্রুত জল নিষ্কাশন করার জন্য৷ ড্রেনগুলি ভালভাবে পরিষ্কার করা হোক যাতে জল জমতে না পারে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top