নিজস্ব প্রতিনিধি, কমলসাগর, ৭ নভেম্বর৷৷ প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশালগড় জলপ্লাবিত৷ ঘটনাসূত্রে গত তিনদিনের ভারী বর্ষণের ফলে বিশালগড় জল প্লাবিত যান চলাচল অচল হয়ে পড়ে আছে৷ বিশালগড় নিউ মার্কেটে প্রচন্ড জলবেগের জন্য লোকজন যাতায়াত করতে পারছে না৷ সমস্ত দোকানে জল ঢুকে গেছে৷ দোকানের লক্ষ লক্ষ টাকার জিনিস ক্ষতি হয়ে গেছে৷ এমনকি বিশালগড় মূল সড়ক প্লাবিত হয়েছে৷ ফলে আগরতলা থেকে উদয়পুর, সোনামুড়া যাতায়াতের বাস এবং অন্যান্য গাড়িগুলি আটকে পড়েছে৷ চলাচল করতে পারছে না৷ বিশালগড় মিউনিসিপালটি অফিস, থানা, দোকান সবগুলি হাঁটু জল গড়িয়ে যাচ্ছে৷ এর আগেও এরকম জল প্লাবিত হয়৷ বিশালগড় বাজার ব্যবসায়ীরা জানান ড্রেন গুলি দিয়ে সঠিকভাবে জল বের হচ্ছে না৷ ফলে জল জমে জলমগ্ণ সৃষ্টি হয়৷ এই নিয়ে বিশালগড় মিউনিসিপালটি অফিসের চেয়ারপার্সনকে জানানো হয়৷ কিন্তু কোনো কিছুর প্রতিকার পাওয়া যায় না৷ এনিয়ে ব্যবসায়ীদের নানারকম গুঞ্জন শোনা যায়৷ ব্যবসায়ীদের দাবি দ্রুত জল নিষ্কাশন করার জন্য৷ ড্রেনগুলি ভালভাবে পরিষ্কার করা হোক যাতে জল জমতে না পারে৷
বৃষ্টিতে বিশালগড় বাজারের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















