News Flash

  • Home
  • দেশ
  • বর্ষশেষ এবং বর্ষবরণ— সংযত আচরণ ও সতর্কতার হুঁশিয়ারি সিপি-র
Image

বর্ষশেষ এবং বর্ষবরণ— সংযত আচরণ ও সতর্কতার হুঁশিয়ারি সিপি-র

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষ এবং নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা। কিন্তু উৎসবের শহরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

বর্ষশেষ এবং বর্ষবরণে কলকাতায় বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে। এ ছাড়াও রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করলেন মনোজবাবু।

মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শুধু তা-ই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে।

৩১ এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। বর্ষবরণ উপলক্ষে যেহেতু পার্ক স্ট্রিট এলাকায় বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশের বিশেষ নজর থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।

তিনি জানান, বর্ষবরণ উপলক্ষে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। সকলকে আইন মেনে বর্ষবরণ উদ্‌যাপন করার আর্জি জানান মনোজবাবু। তবে উৎসবের মরশুমে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বেশি নজর থাকবে। এই সঙ্গে বলেন, অসুস্থ, বয়স্ক বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তা-ও পুলিশের নজর রাখবে।

Releated Posts

বঙ্গ ভোটে পুলিশের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই পরিবর্তনের ইঙ্গিত: দিলীপ ঘোষ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কর্মীদের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই রাজ্যে আসন্ন শাসন পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ ভোট: দ্বিতীয় দফায় রাত পর্যন্ত ভোট ৯২.৪৭%, দুই দফার গড় ৯২.৮৫ — রেকর্ড অংশগ্রহণ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল রাত পর্যন্ত মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৯২.৪৭…

ByByNews Desk Apr 30, 2026

রাজস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর দগ্ধ ৭

জয়পুর, ৩০ এপ্রিল (আইএএনএস) : রাজস্থানের খৈরতল-তিজারা জেলার সাথালকা গ্রামের বিল্লু কলোনিতে বৃহস্পতিবার এক ভয়াবহ দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার…

ByByNews Desk Apr 30, 2026

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top