News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী : পর্যটন মন্ত্রী
Image

রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী : পর্যটন মন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর: রাজনীতিতে নিজের অস্তিত্বের জানান দিতে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। কারণ, আগামীদিনে পার্টির সম্পাদক পরিবর্তন হতে যাচ্ছে। তাই গত একমাস ধরে নড়েচড়ে বসেছেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে প্রোমো ফেস্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা আক্রমণ করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

প্রসঙ্গত, একরাতে প্রোমো ফেস্ট-২০২৪ এর নামে সাত কোটি টাকা খরচ করা হয়েছে।গতকাল ৮০ তম জনশিক্ষা দিবসে আগরতলা টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। আজ সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকারের কাছ থেকে এই ধরনের মন্তব্য শোভা পায় না। মানিক সরকার মিথ্যা কথা বলেছেন। তাঁর বক্তব্য বিভ্রান্তিমূলক বলে দাবি করেন তিনি। তাছাড়া, রাজনৈতিকভাবে শ্রী সরকারও নিজেও দেউলিয়া হয়ে গিয়েছেন।

তাঁর কথায়, মিথ্যা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আসলের হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর। কারণ, সিপিআইএমের ২০ বছরের শাসনকালে রাজ্যে তো পর্যটন দপ্তরের অস্তিত্বই ছিলো না। তৎকালীন সময়ে পর্যটন দপ্তর লালটুপি ধারীদের আঁতুড়ঘর ছিল। যাদের কাজ ছিল সিপিআইএম দলের বিভিন্ন জনসভায় বামপন্থীদের লেখা গণসংগীত গাওয়ার জন্য কমরেড শিল্পীদের সরবরাহ করা।

এদিন তিনি আরও বলেন, পর্যটন দপ্তরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সিপিএমের কখনোই সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। বাম আমলে উগ্রপন্থীদের আতঙ্কে পর্যটকরা জম্পুই, ডম্বুর, ছবিমুড়া সহ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের পর্যটন কেন্দ্র গুলিতে যাওয়ার সাহস পেতেন না। কারণ রাস্তায় অপহরণ হয়ে যাওয়ার ভয় ছিল। তাঁর কটাক্ষ, আসলে “প্রোমো ফেস্ট-২০২৪” যেভাবে সফল হয়েছে এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে সেটা শ্রী সরকারের সহ্য হচ্ছে না। তাঁদের এই মিথ্যাে অপপ্রচারের কারণে সাধারণ মানুষের কাছে সিপিএমের গ্রহণযোগ্যতা হারিয়েছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top