নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| সোনিয়া গান্ধীকে ছাড়াই, সোমবার প্রথমবার বসল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক| চলতি বছরের আগস্ট মাসে উত্তরপ্রদেশের বারাণসীতে এক নির্বাচনী প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েন সোনিয়া| সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি কংগ্রেস সভানেত্রী| তাই চিকিত্সকের পরামর্শে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন তিনি| বৈঠকের আগে বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে, বাড়িতেই থেকে যান সোনিয়া গান্ধী|
কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, জনার্দন দ্বিবেদী, অম্বিকা সোনি, আহমেদ প্যাটেল এবং এ কে অ্যান্টনির মতো কংগ্রেসের শীর্ষ নেতারা| মা সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব দেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী|
অসুস্থ সোনিয়া, কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব দিলেন রাহুল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















