News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ সোনিয়া, কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব দিলেন রাহুল
Image

অসুস্থ সোনিয়া, কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব দিলেন রাহুল

rahulsoniaনয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| সোনিয়া গান্ধীকে ছাড়াই, সোমবার প্রথমবার বসল কংগ্রেসের কর্মসমিতির বৈঠক| চলতি বছরের আগস্ট মাসে উত্তরপ্রদেশের বারাণসীতে এক নির্বাচনী প্রচারের সময় অসুস্থ হয়ে পড়েন সোনিয়া| সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি কংগ্রেস সভানেত্রী| তাই চিকিত্সকের পরামর্শে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন তিনি| বৈঠকের আগে বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে, বাড়িতেই থেকে যান সোনিয়া গান্ধী|
কর্মসমিতির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পি চিদম্বরম, গুলাম নবি আজাদ, জনার্দন দ্বিবেদী, অম্বিকা সোনি, আহমেদ প্যাটেল এবং এ কে অ্যান্টনির মতো কংগ্রেসের শীর্ষ নেতারা| মা সোনিয়া গান্ধীর অনুপস্থিতিতে কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব দেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top