News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ : রাষ্ট্রপতি
Image

সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭ জন শিশুকে সাতটি বিভাগে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। ১৭ জনের মধ্যে সাতজন ছেলে ও ১০ জন মেয়ে। এই অনুষ্ঠানে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী হলেন কলকাতার মাস্টার অনীশ সরকার। যখন শিশুরা প্লে স্কুল এবং নার্সারি ক্লাসে থাকে। মাস্টার অনীশ বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিং দাবা খেলোয়াড় হয়েছেন।

রাষ্ট্রপতি মুর্মু এদিনের অনুষ্ঠানে বলেন, সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ। তিনি এই পরম্পরাকে আরও জোরদার করার ওপর জোর দেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, ২০৪৭ সালে যখন দেশ ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, এই পুরস্কার বিজয়ীরা হবেন দেশের উজ্জ্বল নাগরিক। তিনি বলেন, এই ধরনের প্রতিভাবান ছেলে-মেয়েরাই উন্নত ভারতের নির্মাতা হয়ে উঠবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top