News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশব্যাপী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ
Image

দেশব্যাপী মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ

আগরতলা, ২৬ ডিসেম্বর: আজ থেকে ঠিক ১০০ বছর আগে এইদিনে জাতির জনক মহাত্মা গান্ধীজি জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আজকে শতবর্ষপূর্ন এই দিনটিকে সারা দেশের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপন করা হয়েছে। এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধী ঘাটে গিয়ে তাঁর শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁরা।

এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিনহা, প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ভারতীয় জাতীয় কংগ্রেস, ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত, ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা পেতে শুরু করা প্রথম এবং প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। ১৯২৪ সালে বেলগামে অনুষ্ঠিত অধিবেশনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সেই অধিবেশনেই গান্ধীজি অহিংস অসহযোগকে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের উপায় হিসাবে ঘোষণা করেছিলেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বলেন, ডঃ বি আর আম্বেদকর নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -কে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আগামীদিনে এর প্রতিবাদে মাঠে নামছে কংগ্রেস।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top