News Flash

  • Home
  • খেলা
  • হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আইসিসির প্রশংসা পাক অধিনায়ক রিজওয়ান এবং পিসিবি চেয়ারম্যান নকভি-র 
Image

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আইসিসির প্রশংসা পাক অধিনায়ক রিজওয়ান এবং পিসিবি চেয়ারম্যান নকভি-র 

করাচি, ২৫ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বুধবার পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফির সময় সূচির প্রশংসা করেছেন। তাঁরা  ৫০ ওভারের এই টুর্নামেন্টকে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত করার জন্য আইসিসির  সিদ্ধান্তকে সমর্থন করে বলেন পাকিস্তানের জন্য একটি “উল্লেখযোগ্য মাইল ফলক”।
উল্লেখ্য, পাকিস্তান ২৮ বছর পর আইসিসি ইভেন্টের আয়োজন করবে, যেখানে শেষ বিশ্ব টুর্নামেন্ট পাকিস্তানে হয়েছিল ১৯৯৬ সালের বিশ্বকাপ। পাক অধিনায়ক রিজওয়ান বলেন “একটি ক্রিকেটপ্রেমী দেশ হিসাবে, আমরা সবাই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আয়োজন করতে খুব উত্তেজিত। এটি একটি দুর্দান্ত উপলক্ষ। কারণ পাকিস্তান ২৮ বছর পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করছে। একই সাথে তিনি বলেন , আমরা আমাদের দেশের দর্শকদের সামনে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top