News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সমাজের সব অংশের মানুষের উন্নয়ন হলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব : কৃষিমন্ত্রী
Image

সমাজের সব অংশের মানুষের উন্নয়ন হলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব : কৃষিমন্ত্রী

মোহনপুরে দিব্যাঙ্গজনদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন পত্র বিতরণ

আগরতলা, ২৪ ডিসেম্বর : রাজ্যের বর্তমান সরকার সবাইকে নিয়ে চলতে চায়। সমাজের সব অংশের মানুষের উন্নয়ন হলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজ মোহনপুর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে দিব্যাঙ্গজনদের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার ডাক দিয়েছেন। তাঁর এই কর্মসূচিকে পাথেয় করেই রাজ্যেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই উন্নয়ন কর্মযজ্ঞ থেকে দিব্যাঙ্গজনেরাও বাদ পড়বেনা। মাত্র কয়েকদিন আগেই স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস-২০২৪ অনুষ্ঠিত হল। এতে দিব্যাঙ্গজনদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, বর্তমানে সমগ্র রাজ্যে ৪ লক্ষ ৮ হাজার ৭২৭ জনকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। এজন্য বছরে ব্যয় হচ্ছে ৭৮৯ কোটি ৯৭ লক্ষ টাকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও দীপক চন্দ্র সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়াপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মোহনপুর আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত ২৫৬ জন দিব্যাঙ্গজনের মধ্যে সামাজিক ভাতার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।

Releated Posts

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top