News Flash

Image

গুয়াহাটির পাথরকুচিতে এসটিএফ-এর অভিযানে বমাল ধৃত মাদক পাচারকারী

গুয়াহাটি, ২৪ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের অন্তর্গত পাথরকুচিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে বমাল ধরা পড়েছে এক মাদক পাচারকারী। পাথরকুচি এলপি স্কুলের কাছে অভিযান চালিয়ে বছর ৩৮-এর উদয় দলেকে গ্রেফতার করেছে এসটিএফ।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পাথরকুচি এলপি স্কুল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়েছিল এসটিএফ। ওই বাড়ির একটি ঘরে ভাড়াটে হিসেবে বসবাস করত উদয় দলে। তার ঘরে তালাশি চালিয়ে ৮২ গ্রাম সন্দেহজনক হেরোইন ভরতি বেশ কয়েকটি সাবান কেস এবং ৫১টি কন্টেইনার বাজেয়াপ্ত করেছেন এসটিএফ-এর আধিকারিকরা। এছাড়া তার ঘর থেকে ৩৬২টি খালি কন্টেইনার, একটি খালি সাবান কেস, নগদ ২,০০০ টাকা, সিম ভরতি একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং এএস ০১ এফআর ১৭৩২ নম্বরের একটি রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

চন্দ্রপুরে ইসরোর অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চন্দ্রপুরে ইসরোর আইএসটিআরএসি-র অ্যাডভান্সড রাডার গবেষণা কেন্দ্রের নির্মাণকাজের…

ByByNews Desk Sep 21, 2026

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top