News Flash

Image

আঠারো প্যাকেট হেরোইন সমেত ধৃত পাচারকারী

ধর্মনগর, ২৪ ডিসেম্বর : দুইশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আঠারো প্যাকেট হেরোইন সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা সামগ্রী উদ্ধার হলেও উত্তর জেলায় তেমন ধরপাকড়ের খবর নেই। তবে নেশা সামগ্রী প্রবেশের করিডোর যে উত্তর জেলা তা কারোর অজানা নয়। আর সেই দিক থেকে উত্তর জেলার পুলিশের নিষ্ক্রিয়তার বহু ঘটনা সামনে এসেছে। তাই এই পাচারকার্য অব্যাহত রয়েছে। কিন্তু মঙ্গলবার কৃষ্ণপুর এলাকায় এক হেরোইন পাচারকারীকে আটক করে নিজের সম্মান বাঁচালো ধর্মনগর থানা পুলিশ।

ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতিকান্ত বর্ধন জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহজনক এক যুবককে আটক করেছিল পুলিশ। ওই যুবকের কাছে একটি বাজারের ব্যাগ ছিল। ব্যাগে তল্লাশি চালিয়ে আঠারোটি সাবানের বাক্সে মজুত আঠারো প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের ওজন আনুমানিক দুইশো গ্রাম। এর পরিপ্রেক্ষিতে ইমাম উদ্দিন নামের ঐ হেরোইন পাচারকারী যুবককে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার‌ বাড়ি পানিসাগর থানাধীন রৌয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখেছে, যাতে এই হেরোইনের গন্তব্যস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায় এবং পাচার কান্ডের সাথে কারা জড়িত সেটাও জানার চেষ্টায় রয়েছে ধর্মনগর থানা পুলিশ।

Releated Posts

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

ব্যতিক্রমী স্কুল, ৬ ছাত্রের জন্য ৬ শিক্ষক, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নেই একজনও পড়ুয়া

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরার জম্পুইজলা মহকুমার টিটিএএডিসি এলাকার লংমাহাতি পশ্চিম গুরুপদ কলোনি জেবি স্কুলে দেখা মিলেছে এক…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top