News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদানে মৃত ৩ যুবকের পরিবার সহ তিপ্রা মথার নেতৃত্বরা
Image

ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদানে মৃত ৩ যুবকের পরিবার সহ তিপ্রা মথার নেতৃত্বরা

আগরতলা, ২৪ ডিসেম্বর : যান দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুতে ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি উঠেছে। সোমবার বিকেলে নিহতদের অভিভাবক সহ তিপ্রা মথার নেতৃত্বরা বিশ্রামগঞ্জ থানায় গিয়ে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, একই বাইকে চড়ে গত ২১শে ডিসেম্বর ত্রিং উৎসব থেকে বাড়ি ফেরার পথে তিন যুবকের মৃত্যু হয়েছিল। একটি গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। সেদিন রাতে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি।

ঘাতক গাড়িটিকে আটক করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবিতে সোমবার বিকেলে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করেন তিপা মথা দল সহ নিহত তিন যুবকের পরিবারের সদস্যরা।

ঘটনাকে ঘিরে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন চড়িলাম তিপা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সহ অন্যান্যরা কর্মীরা। ঘাতক গাড়িটিকে আটক করতে না পারলে আন্দোলন নামবে ত্রিপা মথা দল। এমনটাই হুশিয়ারি দেন তারা।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top