News Flash

  • Home
  • দেশ
  • বান্দ্রার আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড 
Image

বান্দ্রার আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড 

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রে গত কয়েকদিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে চলেছে। মঙ্গলবার সকালে বান্দ্রা পশ্চিমের ফরচুন এনক্লেভের একটি আবাসনের সাততলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনেরই এগারো তলায় রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক শান-এর ঘর। অগ্নিকাণ্ডের সময় শান বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

এই অগ্নিকাণ্ডের জেরে আবাসনের এক ৮০ বছরের বৃদ্ধাকে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তিনি আইসিইউতে আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা যাচ্ছে, এদিন দুপুর ১.৪৫ মিনিট নাগাদ ফরচুন এনক্লেভের আবাসনে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিজয় মিছিলে জেসিবি ব্যবহার নয়, ভাড়া দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: কলকাতা পুলিশ কমিশনার

কলকাতা, ৬ মে (আইএএনএস): অজয় নন্দ বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজয় মিছিলে জেসিবি ব্যবহার করা যাবে না। কেউ…

ByByNews Desk May 6, 2026

‘মমতা সরকারের শাসন সিপিএমের থেকেও খারাপ’, মন্তব্য শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম, ৬ মে (আইএএনএস): শুভেন্দু অধিকারী বুধবার দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়-নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকার তাদের পূর্বসূরি…

ByByNews Desk May 6, 2026

এক রাজ্যপাল, দুই ম্যান্ডেট: তামিলনাড়ু-কেরলে অর্লেকারের সাংবিধানিক পরীক্ষা

তিরুবনন্তপুরম, ৬ মে (আইএএনএস): ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কেরল ও তামিলনাড়ু—দুই রাজ্যে একসঙ্গে সাংবিধানিক…

ByByNews Desk May 6, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: ‘এটা ভোট ডাকাতি’, অভিযোগ প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজেগৌড়ার

বেঙ্গালুরু, ৫ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রের ভোট পুনর্গণনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top