News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ উত্তর গেটের কাছে মিলল অস্ত্রভর্তি ব্যাগ, উদ্ধার দেশি পিস্তল
Image

জেএনইউ উত্তর গেটের কাছে মিলল অস্ত্রভর্তি ব্যাগ, উদ্ধার দেশি পিস্তল

jnuনয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): টানা ২৪ দিন ধরে খোঁজ নেই জেএনইউয়ের ছাত্র নাজীব আহমেদের| নাজীব নিখোঁজ, এই নিয়ে আন্দোলন ইতিমধ্যে পেঁৗছে গিয়েছে ইন্ডিয়া গেটে| এমতাবস্থায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটের কাছে মিলল অস্ত্রভর্তি ব্যাগ| রবিবার রাতে টহল দেওয়ার সময় জেএনইউয়ের উত্তর গেটের কাছে একটি ব্যাগ পান নিরাপত্তা রক্ষীরা| তাতে ছিল একটি দেশি পিস্তল, ৭টি কার্তুজ এবং একটি স্ক্রু ড্রাইভার| পরে খবর দেওয়া হয় পুলিশে| অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে|
নাজিবের অন্তর্ধান ইতিমধ্যে একটি বড় রাজনৈতিক ইসু্যতে পরিণত হয়েছে| নাজীব আহমদকে নিয়ে আন্দোলন জেএনএইয়ের ক্যাম্পাস পেরিয়ে রবিবার পেঁৗছে যায় ইন্ডিয়া গেটে| কিন্তু ওই মিছিল মাঝপথে আটকে দেওয়া হয়| আটক করা হয় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে| এই মিছিলে হাজির ছিলেন নাজিবের মা ও বোন| তাদেরও পুলিশ আটক করে| পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়| পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তোলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শতরূপা চক্রবর্তী|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top