নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): টানা ২৪ দিন ধরে খোঁজ নেই জেএনইউয়ের ছাত্র নাজীব আহমেদের| নাজীব নিখোঁজ, এই নিয়ে আন্দোলন ইতিমধ্যে পেঁৗছে গিয়েছে ইন্ডিয়া গেটে| এমতাবস্থায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটের কাছে মিলল অস্ত্রভর্তি ব্যাগ| রবিবার রাতে টহল দেওয়ার সময় জেএনইউয়ের উত্তর গেটের কাছে একটি ব্যাগ পান নিরাপত্তা রক্ষীরা| তাতে ছিল একটি দেশি পিস্তল, ৭টি কার্তুজ এবং একটি স্ক্রু ড্রাইভার| পরে খবর দেওয়া হয় পুলিশে| অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে|
নাজিবের অন্তর্ধান ইতিমধ্যে একটি বড় রাজনৈতিক ইসু্যতে পরিণত হয়েছে| নাজীব আহমদকে নিয়ে আন্দোলন জেএনএইয়ের ক্যাম্পাস পেরিয়ে রবিবার পেঁৗছে যায় ইন্ডিয়া গেটে| কিন্তু ওই মিছিল মাঝপথে আটকে দেওয়া হয়| আটক করা হয় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে| এই মিছিলে হাজির ছিলেন নাজিবের মা ও বোন| তাদেরও পুলিশ আটক করে| পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়| পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তোলেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শতরূপা চক্রবর্তী|
জেএনইউ উত্তর গেটের কাছে মিলল অস্ত্রভর্তি ব্যাগ, উদ্ধার দেশি পিস্তল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















