News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই নদীর গর্ভে চলে যাচ্ছে বহু বাড়ি, ব্যবস্থা নেই প্রশাসনের
Image

খোয়াই নদীর গর্ভে চলে যাচ্ছে বহু বাড়ি, ব্যবস্থা নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ নভেম্বর৷৷ খোয়াই নদীর গা ভেসে অবস্থিত কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন গাঁও পঞ্চায়েতের কচুপাড়া গ্রাম৷ এই গ্রামে ছিল দুই শতাধিক পরিবারের বসবাস৷ অবিরাম দুই তিন দিন বৃষ্টিপাত হলেই খোয়াই নদীগর্ভ ফুলেফাঁপড়ে উঠে শুরু হয় নদীর ভাঙা গড়ার মেলা৷ যার ফলে ঐ গ্রামের শতাধিক পরিবারের বসত ঘর খোয়াই নদীগর্ভে তলিয়ে যায়৷ এলাকায় দীর্ঘদিনের দাবি গ্রামের নদীর পার বেয়ে এল আই প্রজেক্টের মাধ্যমে কাঁটাবোলডার তৈরি করে জি আই তার দিয়ে বেঁধে দেওয়ার জন্য যাতে নদী রণমূর্তি থেকে রক্ষা পায়৷ এর জন্য টাকা  এলে ওয়ার্ক অর্ডার মূলে কাজ শুরু হয়৷ কাজ হবার কথা ২৫০ মিটার৷  কিন্তু এলাকাবাসীর অভিযোগ ৮০ মিটার কাজ করে আর কাজ হয়নি৷ আজ তিনমাস অতিক্রান্ত মাঝপতে ব্লকবাবুরা হাতিয়ে নেয় লক্ষ টাকা গ্রামের সসম্যা সমাধান হল না৷ বর্তমানে গ্রামের বহু বসতঘর তলানির মুখে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top