News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার নীরজ চোপড়ার জন্মদিন 
Image

মঙ্গলবার নীরজ চোপড়ার জন্মদিন 

কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.) : নীরজ চোপড়া ২৪ ডিসেম্বর ১৯৯৭ হরিয়ানার পানিপথ জেলার খন্ডরা গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি সর্বশ্রেষ্ঠ ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবে বিবেচিত। সেই সঙ্গে বিশ্বের দরবারেও তিনি একজন সেরা জ্যাভলিন নিক্ষেপকারী হিসাবেও বিবেচিত। তিনি অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নসশিপ এবং এশিয়ান গেমসে সোনা কিংবা রুপোর পদক জয়ী । তিনি একবার ডায়মন্ড লিগও জিতেছেন ।২০২০ অলিম্পিকে স্বর্ণপদক জেতার জন্য প্রথম এশিয়ান জ্যাভলিন থ্রো অ্যাথলিট হয়ে উঠেছেন। প্রথম এশীয় তিনি, যিনি ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নসশিপে জ্যাভলিনে সোনা জেতেন। ২০২১ সাল থেকে জ্যাভলিন নিক্ষেপে তিনি ধারাবাহিক সাফল্য দেখিয়ে পরপর ২৪টি প্রতিযোগিতায় বিজয়ী বা রানার-আপ হয়েছেন। যা কোনও ভারতীয় অ্যাথলিটের নেই।

চোপড়ার এই অসাধারণ সাফল্যের জন্য অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেল রত্ন-এর জন্য সুপারিশ করেছিল। নীরজ সেপ্টেম্বর ২০১৮ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন। ভারতীয় সেনাবাহিনী তাঁকে সুবেদারের আউট-অফ-টার্ন পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছে।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top