News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে তেত্রিশ পরিবার বিজেপিত
Image

কৈলাসহরে তেত্রিশ পরিবার বিজেপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ প্রবল বৃষ্টি উপেক্ষা করেও কৈলাসহর মোটরস্যান্ডে প্রকাশ্য সমাবেশ সংগঠিত করল বিজেপি৷ ওই সভায় কংগ্রেসের ঊনকোটি জেলাসহ সভাপতি পিনাক মজুমদারসহ ৩৩ পরিবার বিজেপি যোগ দিয়েছে৷
ঊনকোটি জেলায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার খাস তালুকে থাবা বসাতে শুরু করেছে বিজেপি৷ তাতে রীতিমতো তটস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ঊনকোটি জেলা চষে বেড়াতে শুরু করেছেন৷ বৃষ্টি উপেক্ষা করেও কৈলাসহর মোটরস্যান্ডে সমাবেশ সংগঠিত করেছে বিজেপি৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বিল্পব কুমার দেব শাসকদল সিপিআই এম, কংগ্রেস ও তৃণমল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন৷ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে বলে ও তিনি আশা ব্যক্ত করেন৷ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজেপি ঊনকোটি জেলা সভাপতি রঞ্জন সিনহা, বিজেপি নেতা নীতিশ দে প্রমুখ৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top