নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ নভেম্বর৷৷ রবিবার সন্ধ্যায় জাঙ্গালীয়ার রবীন্দ্রকলোনীর মাঠে তৃণমূল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়৷ বিশালগড় বিধানসভায় অর্ন্তগত রাউৎখালা পঞ্চায়েতের শাসকদলের বর্তমান দুই পঞ্চায়েত মেম্বার সহ মোট ৪২ পরিবারের ১৫২ জন সিপিআইএম কর্মী সমর্থন তৃণমূল কংগ্রেসে যোগদান করে৷ এই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই লাগামহীন দুর্নীতি চলছে কতিপয় শাসকদলের নেতাদের কল্যাণে দুর্নীতির প্রতিবাদে সরব হয়ে এলাকার ৪২ টি পরিবারকে সঙ্গে নিয়ে দুই পঞ্চায়েত সদস্য ও সদস্যা তথা শংকর ঘোষ ও শিপ্রা দেবনাথ রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন৷ দলত্যাগীদের হাতে তৃণমূল দলীয় পতাকা দিয়ে বরন করে নেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা তথা আইনজীবি নিতাই চৌধুরী৷ নিতাই চৌধুরী উনার বক্তব্য বলেন শুধু রাউৎখলা গ্রাম পঞ্চায়েত নয় রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে মহকরণ পর্যন্ত দুর্নীতি বয়ে চলছে৷ বামফ্রন্টের ক্ষমতা ফুড়িয়ে আসছে তা আলোকিত হবে ২০১৮ নির্বাচনে৷ বিশালগড়ে অবশ্য দুটি পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের অধীনে রয়েছে৷ নিতাই চৌধুরী বলেন কিছু দিনের মধ্যে বিশালগড়ে আরো দুটি পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ট সদস্য নিয়ে তৃণমূলের যোগ দেবে৷

দুই পঞ্চায়েত সদস্য সহ ১৫২ ভোটার যোগ দিলেন তৃণমূলে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















