News Flash

  • Home
  • Uncategorized
  • টানা বৃষ্টিতে পেট্রোল সংকটের আশঙ্কায় পাম্পে ক্রেতাদের ভীড়
Image

টানা বৃষ্টিতে পেট্রোল সংকটের আশঙ্কায় পাম্পে ক্রেতাদের ভীড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ রাজ্যে টানা তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছে৷ এতে পেট্রোলের সংকট আবার দেখা দিতে পারে আশঙ্কায় ক্রেতারা পাম্পে ভীড় করছেন৷ শুক্রবার বিকাল থেকে শুরু করে রবিবার পর্য্যন্ত তিনদিন শহরের বিভিন্ন পাম্পে পেট্রোলের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ শুক্রবার অবশ্য রাজধানী আগরতলা শহরের বেশীরভাগ পাম্পেই পেট্রোল ছিল না৷ শুধুমাত্র গণরাজ চৌমুহনীতে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে৷
এরপর শনিবারও শহরের সিংহভাগ পাম্পে পেট্রোল মিলেনি৷ রবিবার শহরের বেশীরভাগ পাম্পেই পেট্রোল পৌঁছে গিয়েছে৷ তারপরও ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গিয়েছে, আগের মতো যদি আবার পেট্রোলের সংকট সৃষ্টি হয় তাহলে সমস্যায় পড়তে হবে৷ তাদের কথায় যদি আবার আসামা-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ এই আশংকাতেই তাড়া পাম্পে ভীড় করছেন৷ এদিকে, একটি পাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল ক্রয় করছেন৷ যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে কৃত্রিম সংকট দেখা দিতে পারে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top