News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের একমাত্র লক্ষ্য গুন্ডামি, সংসদের বাইরে বিশৃঙ্খলা নিয়ে একহাত নিশিকান্ত দুবের 
Image

কংগ্রেসের একমাত্র লক্ষ্য গুন্ডামি, সংসদের বাইরে বিশৃঙ্খলা নিয়ে একহাত নিশিকান্ত দুবের 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীপক্ষের সংঘাত এ বার পরিণত হল সংঘর্ষে। বৃহস্পতিবার দু’পক্ষের ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁর অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মেরেছেন। এছাড়াও বিজেপি সাংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর এবং তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্য হল গুন্ডামি।

ডঃ নিশিকান্ত দুবে বলেন, আমি চারবারের সাংসদ, কিন্তু এই প্রথম এমন কিছু দেখলাম। গত ১৫-১৬ বছরে, আমি কখনওই কংগ্রেস নেতাদের বিজেপির প্রতিবাদে বা বিজেপির লোকদের কংগ্রেসের প্রতিবাদে এইরকম করতে দেখিনি। কংগ্রেস নেতারা প্রতিদিনই প্রতিবাদ করছেন, বিজেপির একজন নেতাও তাদের বিরক্ত করার চেষ্টা করেননি। আজ কেন বিজেপির প্রতিবাদে বাধা দিল কংগ্রেস? এটা বোঝায় যে, তাদের একমাত্র লক্ষ্য হল গুন্ডামি।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top