News Flash

  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন 
Image

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন 

ঢাকা, ১৩ ডিসেম্বর (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া নাগরিকদের নিজ খরচে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার । শুক্রবার ৮৫ জন পুরুষ, মহিলা এবং শিশু ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে ১,০৪৮ জন নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। এদন সকালে ৮৫ জন নাগরিকের সবাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দর, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আধিকারিকরা তাদের দেশে ফেরার পর সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। লেবাননে বোমা হামলায় একজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার। বৈরুটের বাংলাদেশ দূতাবাস ফিরতে ইচ্ছুকদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধা দিচ্ছে।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top