News Flash

  • Home
  • খেলা
  • ইউরোপা লিগ : ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়
Image

ইউরোপা লিগ : ম্যানচেস্টার ইউনাইটেডের টানা তৃতীয় জয়

ম্যানচেস্টার, ১৩ ডিসেম্বর (হি.স.): ইউরোপা লিগের ম্যাচে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল ইউনাইটেড। লিগে টানা তিন ম্যাচে জয় পেল তারা। বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক ভূমিকা থাকলেও প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ম্যান ইউ। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরই ভিক্টোরিয়ার মাতেজ ভিয়াদরা দলকে ১-০তে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি নামার পর ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান হইলুন্দ। এরপর আক্রমণের পর আক্রমণ করেও গোল পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড l অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত জয়ের গোল আসে ৮৮ মিনিটেl ব্রুনোর নিচু ফ্রি-কিক থেকে বল পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা কাটিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে দ্বিতীয় গোলটি করেন হইলুন্দ। এই জয়ে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগ টেবিলের ৭ নম্বর স্থানে অবস্থান করছে রুবেন আমোরিমের শিষ্যরা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top