News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য : মুখ্যমন্ত্রী
Image

গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সরকারের অন্যতম লক্ষ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ ডিসেম্বর: গ্রামীণ এলাকার জনগনের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ উন্নয়নের কোন বিকল্প নেই। অন্তিম ব্যক্তি পর্যন্ত জীবন মানের উন্নয়ন করাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। 

বৃহস্পতিবার সিপাহীজলা জেলার পূর্ব নলছড়ের দশমীঘাট মাঠে আয়োজিত বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই কার্যক্রমে স্বাস্থ্য পরিষেবার অংশ হিসেবে বিধায়ক কিশোর বর্মনের বিশেষ উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স ও মেডিকেল টেস্টিং ভ্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। 

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্য সরকারের অন্যতম অভিমুখ গ্রামীণ জনগনের সার্বিক বিকাশ। তাদের উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন আমাদের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসন কার্যক্রম শুরু করেছি। এনিয়ে দুবার হলো। এর মানে হচ্ছে সমস্ত স্কিম যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে পারি। এরই অংশ হিসেবে আজ এখানে এসটি এসসি সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট এবং অন্যান্য সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে আপনারা সুখবর পেয়েছেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের বিকাশের স্বীকৃতি স্বরূপ জাতীয় স্তরে ৭টি বিষয়ে সম্মানজনক জাতীয় পঞ্চায়েত পুরস্কার দেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয়। আমাদের সরকার যে সুশাসনের কার্যক্রম করছে এটাই একটা উল্লেখযোগ্য উদাহরণ। 

মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ স্তরে সফলতার জন্য পঞ্চায়েত দপ্তর ও গ্রামীণ স্বশাসিত সংস্থাগুলির কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতা রয়েছে। তাদের কারনেই সাফল্য এসেছে। আগামীদিনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উন্নয়নের কোন সীমারেখা নেই। প্রধানমন্ত্রী মানেই উন্নয়ন। আমাদের সরকার সবসময় উন্নয়নের চেষ্টা করে এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনা করে থাকে। ত্রিপুরার রাবার, বাঁশ, বেত, আগর, আনারস ইত্যাদি সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে আমাদের জিএসডিপিকে বৃদ্ধি করতে হবে। অনেক রাজ্য থেকে আমাদের জিএসডিপি উপরের স্থানে রয়েছে। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনার কারণে। ডাঃ সাহা বলেন, মানুষের জন্যই আমরা সরকারে রয়েছি। আগের সরকার সমস্যা সমাধান না করে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সরকারে থাকতো। কিন্তু আমরা সমস্যার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায়। এখন পর্যন্ত এই সরকার ১৩ হাজারের উপরে সরকারি চাকরি প্রদান করেছে। এরমধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে প্রায় ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেওয়া হবে। গতকাল প্রায় চার ঘণ্টা ধরে দুই জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করি। আগামীতে অন্যান্য জেলার বিধায়কদের নিয়েও বৈঠক হবে। মূলত, জনগনের কল্যাণে প্রশাসনকে গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মন, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন স্বপন কুমার দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, পুলিশ সুপার বি জে রেড্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাই সাইকেল প্রদান করেন মুখ্যমন্ত্রী। এছাড়া মৎস্য সম্পদ যোজনা, পিএমইজিপি, আয়ুষ্মান সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বেনিফিসিয়ারিদের হাতে তুলে দেন তিনি। এলাকার বহু মানুষের হাতে এদিন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top