News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘এক দেশ, এক নির্বাচন’-এ সরকারি কোষাগারের বোঝাও সাশ্রয় হবে: নয়াব সিং সাইনি 
Image

‘এক দেশ, এক নির্বাচন’-এ সরকারি কোষাগারের বোঝাও সাশ্রয় হবে: নয়াব সিং সাইনি 

কুরুক্ষেত্র, ১২ ডিসেম্বর (হি.স.): ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সরকার এটি সংসদে পেশ করতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়। এই পদক্ষেপকে স্বাগত জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, এর আগে নির্বাচনে অর্থের অপব্যবহার হয়েছে। উন্নয়নের গতিও সীমিত হয়ে যেত পরপর নির্বাচন হলে। কারণ সেসময় আদর্শ আচরণবিধি কার্যকর থাকতো। আমি ‘এক দেশ, এক নির্বাচন’-এর সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের বোঝাও সাশ্রয় হবে।

উল্লেখ্য, ‘এক দেশ, এক নির্বাচনে’-এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। যেখানে ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেওয়া হয়েছে।

Releated Posts

জামুইয়ে দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থার ঘটনায় সরব রাহুল গান্ধী, ‘এই আচরণের অধিকার কে দিয়েছে?’

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই জেলায় দুই দশম শ্রেণির পড়ুয়াকে হেনস্থা ও এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগের…

ByByNews Desk Sep 21, 2026

ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০ অক্টোবর থেকে কার্যকর হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ২০ অক্টোবর থেকে কার্যকর হবে…

ByByNews Desk Sep 21, 2026

ইতালির বোরখা নিষেধাজ্ঞা: ‘দেশের আইনকে সম্মান করা উচিত’, বললেন ইসলামি ধর্মীয় পণ্ডিত

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির স্কুলগুলিতে বোরখা ও নিকাব পরার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইসলামি ধর্মীয় পণ্ডিত মুফতি…

ByByNews Desk Sep 21, 2026

যাদবপুরে মমতা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, তদন্তে পুলিশ; বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (এমএআইটিসি) একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top