News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘এক দেশ, এক নির্বাচন’-কে সকলের স্বাগত জানানো উচিত: চিরাগ পাসোয়ান 
Image

‘এক দেশ, এক নির্বাচন’-কে সকলের স্বাগত জানানো উচিত: চিরাগ পাসোয়ান 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সরকার এটি সংসদে পেশ করতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়। এই পদক্ষেপের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের লক্ষ্যে এই পদক্ষেপকে সকলের স্বাগত জানানো উচিত।

একইসঙ্গে তিনি বিরোধীদের নিশানা করে বলেন, বিরোধীরা তখনই নির্বাচন কমিশনের প্রশংসা করে যখন ভোটের ফলাফল তাদের পক্ষে যায়, কিন্তু অন্য কেউ জিতলেই তারা সমালোচনা করে। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারের লক্ষ্যে ‘এক দেশ, এক নির্বাচন’ পদক্ষেপকে সকলের স্বাগত জানানো উচিত।

উল্লেখ্য, ‘এক দেশ, এক নির্বাচনে’-এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। যেখানে ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেওয়া হয়েছে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top