নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি. স.) : দিল্লি পিআরএস-এ ফাইল কম্প্রেশনের কারণে, ১৪-১৫ ডিসেম্বর রাতে পিআরএস পরিষেবা পাঁচ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।
উত্তর রেল বৃহস্পতিবার বলেছে যে, দিল্লি পিআরএস-এ ফাইল কম্প্রেশনের পরিপ্রেক্ষিতে, পিআরএস সাইটটি ১৪ ডিসেম্বর রাত ২৩.৪৫ টা থেকে ১৫ ডিসেম্বর ভোর ৪.৪৫ পর্যন্ত মোট পাঁচ ঘন্টা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে, পিএনআর অনুসন্ধান, টিকিট সংরক্ষণ, বাতিল করা এবং পিআরএস আবেদনের কাউন্টারে পিআরএস রিপোর্ট পরিষেবা দিল্লি সাইটের জন্য বন্ধ থাকবে।



















