News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের অসম্মান করার জন্য পদের অপব্যবহার করছেন রিজিজু : সাগরিকা ঘোষ
Image

বিরোধীদের অসম্মান করার জন্য পদের অপব্যবহার করছেন রিজিজু : সাগরিকা ঘোষ

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ। তাঁর কথায়, বিরোধীদের অসম্মান করার জন্য পদের অপব্যবহার করছেন রিজিজু। সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে নিজের কাজও রিজিজু ঠিকভাবে করছেন না বলে অভিযোগ সাগরিকার।

বৃহস্পতিবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাগরিকা ঘোষ বলেছেন, “আমি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে একটি বিশেষাধিকার প্রস্তাব এনেছি। তিনি সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। কিন্তু আমরা দেখছি, তিনি ক্রমাগত বিরোধীদের অপমান করছেন। তিনি বিরোধীদের অপমান করার জন্য তাঁর পদের অপব্যবহার করছেন। আমরা তাঁর কাছ থেকে ক্ষমা দাবি করছি।”

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top