News Flash

  • Home
  • Uncategorized
  • দূরবর্তী অঞ্চলের সার্বিক বিকাশে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

দূরবর্তী অঞ্চলের সার্বিক বিকাশে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৪ নভেম্বর৷৷ রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলির সার্বিক উন্নয়নে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি

শুক্রবার মনু কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি - তথ্য দপ্তর৷
শুক্রবার মনু কমিউনিটি হলে মহকুমা ভিত্তিক পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি – তথ্য দপ্তর৷

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে সুসংহত করার উপর সরকার সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে৷ গ্রামীণ জনপদগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করে মানুষের আর্থ সামাজিক বিকাশকে ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য৷ আজ লংতরাইভ্যালী মহকুমার মনু ও ছাওমনু ব্লকের উন্নয়ন কর্মসূচী নিয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ মনু ব্লক কার্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক নিরাজয় ত্রিপুরা, মনু বি এ সি-র চেয়ারম্যান মতিলাল শুক্ল বৈদ্য, এম ডি সি চাম্পারায় আসলং, এম ডি সি বদরবুম হালাম, প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার, ধলাই জেলার জেলা শাসক বিকাশ সিং, পুলিশ সুপার জলসিং মিনা, অতিরিক্ত জেলা শাসক দিলীপ কুমার চাকমা, লংতরাইভ্যালী মহকুমার মহকুমা শাসক সুভাষ চন্দ্র সাহা, দুই ব্লকের বি ডি ও দ্বয় এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার মনু এবং ছাওমনু ব্লক এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুতায়ন, সেচ, কৃষি, পানীয় জল ও স্বাস্থ্য বিধান, ইন্দিরা আবাস যোজনা, রাজ্য সরকারের আবাসন প্রকল্প, প্রধানমন্ত্রী আবাসন যোজনা , সামাজিক ভাতা ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত ভাবে পর্যালোচনা করেন৷ মুখ্যমন্ত্রী মনু- ছাওমনু সড়ক, লালডিংগা বাড়ি থেকে তুইচন্দ্র পাড়া, মানিকপুর থেকে হাজিরাই দুর্গাছড়া রাইমণি সহ বিভিন্ন জনপদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার বিস্তারিত খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী এই দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য পূর্ত দপ্তরের আধিকারিক ও বি ডি ওদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবার জন্য বি এ সি-র চেয়ারম্যানদের নির্দেশ দেন৷ এই সব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী আগামী ১০ নভেম্বর পূর্ত দপ্তরের প্রধান সচিব, বি এ সি-র চেয়ারম্যানগণ, জেলা শাসক, বি ডি ও গণ ও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করারও নির্দেশ দিয়েছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, মনু ও ছাওমনু ব্লকের ১২টি জনবসতির মধ্যে সড়ক নির্মাণের কাজ ২০১৭-র মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী দুই ব্লকের বিদ্যুতায়নের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন৷ বিদ্যুৎ নিগমের আধিকারিক জানান, এই দুই ব্লকের ২৬৭টি জনপদে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে৷ আগামী অর্থ বছরে ১২০টি জনবসতির মধ্যে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারিত করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সেচ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে কৃষির উন্নয়ন সম্ভব নয়৷ কৃষির বিকাশ ছাড়া গ্রামীণ মানুষের জীবিকার মানও উন্নত হবেনা৷ পর্যালোচনা সভায় জল সম্পদ দপ্তরের আধিকারিক জানান, এই দুই ব্লকে ৬৭৩৮ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে৷ এরমধ্যে সেচের আওতায় রয়েছে ৩৪১২ হেক্টর৷ ২০১৭ -র মার্চের মধ্যে আরও ১০০ হেক্টর চাষযোগ্য জমি সেচের আওতায় আনা হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের সামগ্রিক বিকাশের লক্ষ্যে কাজ করছে৷ সরকারের কর্মসূচী বাস্তবায়নে আধিকারিকদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে কাজ করার জন্য তিনি পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী এই দুই ব্লকের পানীয় জল সরবরাহ সম্পর্কে খোঁজখবর নেন৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক জানান, এই দুই ব্লকে আরও ১০টি পানীয় জলের উৎস তৈরী করা হবে৷ যেখানে পানীয় জলের উৎস তৈরী করা সম্ভব নয়, সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে বিভিন্ন জনবসতি এলাকায় পানীয় জল পৌঁছে দেয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন পাহাড়ের উপর ট্যাঙ্ক নির্মাণ করে সৃষ্টির জল সংরক্ষণ করে জলের সমস্যা সমাধানের উদ্যোগ নিতে৷ মুখ্যমন্ত্রী ছাওমনু ব্লকের মণিমোহন পাড়া, থালছাড়া, গর্জনপাশা এলাকার পানীয় জলের উৎসগুলো পরিদর্শন করার জন্য বি এ সি’র চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ এই দুটি ব্লকের যে সমস্ত অঙ্গনওয়াণী কেন্দ্র ও সুকলে শৌচালয় নির্মাণের কাজ সম্পন্ন হয়নি তা দ্রুত শেষ করার জন্য বি ডি ও দের উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও বাজার, মোটরস্যান্ড, হাসপাতালের নিকটবর্তীস্থানে কমিউনিটি শৌচালয় নির্মাণ করার জন্যও তিনি বি ডিও দের নির্দেশ দিয়েছেন৷ বিভিন্ন আবাসন প্রকল্পে দলমতের উধের্ব উঠে সুবিধাভোগী নির্বাচনের উপর মুখ্যমন্ত্রী সভায় গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, যারা প্রকৃত গৃহহীন তাদেরকেই সুবিধাভোগী নির্বাচন করতে হবে৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী দুইটি ব্লকের বিভিন্ন সামাজিক ভাতার বিষয়ে খোঁজখবর নেন৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সভায় জানান, এই দুই ব্লকে ১০৮২৩ জন বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের আওতায় রয়েছেন৷ এই দুই ব্লকে ২০৩ জন ভাতা প্রাপকের তাদের বাড়িতে ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী সভায় দুই ব্লকে স্বাস্থ্য পরিষেবার বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন৷ ব্লকের বিভিন্ন জনপদে জল বাহিত রোগ বা জ্বর হলে জনসাধারন যাতে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করান সে বিষয়ে নজর রাখার জন্য মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন৷ পর্যালোচনা সভার শেষে মুখ্যমন্ত্রী লংতরাইভ্যালী মহকুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা করেন৷

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top