News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণধোলাইয়ের জেরে ২ সন্তানের বাবার মৃত্যু, অভিযোগ পরিবারের
Image

গণধোলাইয়ের জেরে ২ সন্তানের বাবার মৃত্যু, অভিযোগ পরিবারের

আগরতলা, ১২ ডিসেম্বর: গাড়ির ব্যাটারি চুরি করার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধোর করে স্থানীয় জনগণ। তাতে গুরুতর আহত হয়েছিলেন ওই যুবক। এমনটাই অভিযোগ করেন পরিবারের সদস্যরা। আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃতের স্ত্রী জানিয়েছেন, গত ২৩ নভেম্বর বিশালগড়ে ২ সন্তানের বাবা সুজন নম:’কে গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে মারধর করা হয়েছিল। পরবর্তী সময়ে এলাকার জনগণ পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পুলিশ তাকে থানায় নিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সুজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। কিন্তু বিশালগড় থানার পুলিশ এখনও ঘুমিয়ে আছে বলে অভিযোগ।

তাঁর আরও অভিযোগ, গণধোলাইয়ের৷ জেরে সুজনের মাথায় আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে সুজনের।

Releated Posts

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top