News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় সিপাহিজলা জেলায় ক্ষতি ২০০ কোটি, ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ ৮৬ লক্ষ টাকা
Image

বন্যায় সিপাহিজলা জেলায় ক্ষতি ২০০ কোটি, ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ ৮৬ লক্ষ টাকা

আগরতলা, ১২ ডিসেম্বর : মৎস্য দপ্তরের হিসাব অনুযায়ী বন্যায় সিপাহিজলা জেলায় ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকা, কিন্তু ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ হয়েছে মাত্র ৮৬ লক্ষ টাকা। মৎস্য দপ্তরের উপ- অধিকর্তা ক্ষিতীশ দেববর্মা আজ এই তথ্য দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যায় রাজ্যের বিভিন্ন জেলায় জনগণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্তদের কাছে বন্যার ক্ষতিপূরণ হিসেবে সরকারি সহায়তা এখনো সঠিকভাবে পৌঁছায়নি। ক্ষতির তুলনায় বিভিন্ন দপ্তরের কাছে ক্ষতিপূরণ হিসেবে বরাদ্দ কম আসছে। তাই একসাথে ক্ষতিগ্রস্তদের মধ্যে সকলকে আর্থিক অনুদান প্রদান করা সম্ভব হচ্ছে না।

এদিকে সিপাহিজলা জেলায় মৎস্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ক্ষতিগ্রস্থ চাষির সংখ্যা ১৭৬৯৭ জন। ক্ষতির পরিমাণের তুলনায় ক্ষতিপূরণ কম আসর কারণে ক্ষতিগ্রস্ত সকলকে প্রাপ্য মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। দপ্তরের স্কিম অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে ৬৮০০ টাকা করে পাবেন প্রায় ১২০০ মৎস্য চাষী। এছাড়াও দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষিদের ৪০,০০০ করে মাছের পোনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান মৎস্য দপ্তরের উপ- অধিকর্তা ক্ষিতীশ দেববর্মা।

Releated Posts

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top