News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিমান বাতিল, ভবিষ্যৎ অনিশ্চিত বহু ছাত্রছাত্রীর, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন
Image

বিমান বাতিল, ভবিষ্যৎ অনিশ্চিত বহু ছাত্রছাত্রীর, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন

আগরতলা, ১২ ডিসেম্বর : আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে কলকাতা যাওয়ার বিমান হঠাৎ করেই বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিএড পরীক্ষার্থীরা। আজকের মধ্যে কলকাতা যাওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত, আজ সকালে বিমানবন্দরে গিয়ে বিমান বাতিল দেখে হতভম্ব হয়ে পড়েন বিএড পরীক্ষার্থীরা। কারণ, আগামীকাল তাদের বিএড পরীক্ষা আছে বলে জানিয়েছেন তারা।

খারাপ আবহাওয়ার কারণে বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। এছাড়াও ইন্ডিগো সংস্থার একটি বিমানও বাতিল হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বিমান বাতিল হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চিত বহু ছাত্রছাত্রীর। কিন্তু অন্য সংস্থার বিমান বাতিল হয়নি বলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষের কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা।

তাদের কথায়, আজকের মধ্যে যেভাবেই হোক তাদের কলকাতা যেতে হবে। কাল তাদের বিএড পরীক্ষা, আজকের বিমান বাতিলের বিষয়টি বিশ্ববিদ্যালয় মেনে নেবে না। যার কারণে ক্ষতির সম্মুখীন হবেন তারা।

বিমান বাতিল হওয়ায় ছাত্ররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, বিমান বদল করলেও যেকোনোভাবে আজকের মধ্যে তাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা যেন করে দেওয়া হয়।

Releated Posts

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশার প্রতিবাদে মনুঘাটে জাতীয় সড়ক অবরোধ, বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ৭ আগস্ট: বিদ্যুৎ পরিষেবার দীর্ঘদিনের দুরবস্থা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে শুক্রবার বিক্ষোভে ফেটে…

ByByReshmi Debnath Aug 7, 2026

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026
Scroll to Top