News Flash

  • Home
  • দেশ
  • বিজাপুরে এনকাউন্টারে নিহত এক নকশাল , আহত দুই ডিআরজি জওয়ান
Image

বিজাপুরে এনকাউন্টারে নিহত এক নকশাল , আহত দুই ডিআরজি জওয়ান

বিজাপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অন্তর্গত মুঙ্গা গ্রামের জঙ্গল এলাকায় বুধবার সকালে একটি এনকাউন্টারে নিহত হয়েছে এক নকশাল। এই সময় নকশালরাও পাল্টা আইইডি বিস্ফোরণ ঘটায়, এতে দুইজন ডিআরজি জওয়ান আহত হয়। দুজনকেই বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বস্তার রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি এনকাউন্টারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে আহত জওয়ান মংলু কুদিয়াম এবং যোগেশ্বর সোরির চিকিৎসা বিজাপুর জেলা হাসপাতালে চলছে। দুই জওয়ানের অবস্থাই স্বাভাবিক।

তিনি আরও জানান, নকশালদের মৃতদেহের সঙ্গে ঘটনাস্থল থেকে ৯ মিলিমিটার গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পিস্তল, ৬টি রিমোট সুইচ ও অন্যান্য সামগ্রী। এলাকায় জোর তল্লাশি চলছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top