News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবিতে সরব টি এস এফ
Image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবিতে সরব টি এস এফ

আগরতলা, ১১ ফেব্রুয়ারী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র তৈরির দাবিতে ফের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড: ধনঞ্জর গণের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।

সংগঠনের জনৈক ছাত্র জানিয়েছেন, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের একচেটিয়াভাবে একটি লিপিতে, বিশেষ করে ছাত্র ছাত্রীদেরম বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। তাই সংগঠনের দাবি বিগত বছরের মত এবছরও ককবরক পরীক্ষার্থীদের রোমান লিপি এবং বাংলা, উভয় লিপিতে লেখার ব্যবস্থা অব্যাহত রাখা হোক।

এদিন তিনি আরও বলেন, দীর্ঘ দিন যাবৎ ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানিয়ে আসা হচ্ছে। তারপরও দাবি পূরণের সরকার কোনো কর্নপাত করছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতির নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নি। তাই আজ আবারো পর্ষদ সভাপতির নিকট তাদের দাবি সনদ তুলে দিয়েছেন তাঁরা।

Releated Posts

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top