News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলের সংকট ফের, চিন্তার কারণ নেই বলল দপ্তর
Image

পেট্রোলের সংকট ফের, চিন্তার কারণ নেই বলল দপ্তর

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ পেট্রোল সংকট দেখা দিয়েছে রাজ্যে৷ তবে, এনিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছে খাদ্য ও জনসংভরণ দপ্তর৷ মূলত, উৎসবের মরশুমে পেট্রোল লোডিং এবং আনলোডিংয়ে  সমস্যা হয়েছে৷ বিশেষ করে দীপাবলী এবং  ভাইফোঁটা অনুষ্ঠানের  কারণে গুয়াহাটি এবং ধর্মনগর তেল ডিপোতে  লোডিং-আনলোডিং সময় মত পর্যাপ্ত হারে হয়নি৷  জানা গেছে, শ্রমিকরা কাজে আসেননি৷ ফলে, ট্যাঙ্কার লোডিং হয়নি৷ এদিকে, গত বুধবার  দুর্ঘটনায় এক ট্যাঙ্কারের চালকের মৃত্যু হয়৷ এর জন্য শোক প্রকাশ করতে গিয়ে বৃহস্পতিবার বন্ধ ছিল পেট্রোল লোডিং৷ এছাড়া খালি ট্যাঙ্কারগুলি সময়মত গুয়াহাটিতে না পৌঁছায় তেল ভর্তি ট্যাঙ্কার সেখান থেকে আসতে পারেনি৷ যে পরিমাণ ট্যাঙ্কার আসছে তাতে গোটা রাজ্যে পর্যাপ্ত যোগান দেওয়া সম্ভব হয়ে ওঠেনি৷ একারণে সাময়িক সংকট দেখা দিয়েছে পেট্রোলের৷ খাদ্য দপ্তরের তরফে জানা গেছে, এমনিতে ট্যাঙ্কার ঢুকছে৷ আগামী ৩/৪ দিনের মধ্যে পর্যাপ্ত হারে ট্যাঙ্কার ঢুকবে বলে আশা করছে দপ্তর৷ তাই আগামী ৩/৪ দিনের মধ্যে পেট্রোল সরবরাহ স্বাভাবিক  হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top