News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমস্ত নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ভারত : রাষ্ট্রপতি
Image

সমস্ত নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ভারত : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): দেশের সমস্ত নাগরিকের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ভারত। জোর দিয়ে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “মানবাধিকার দিবস উপলক্ষ্যে আমি সেই সমস্ত সহ-নাগরিকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের সাম্য, ন্যায়বিচার, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বে বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নীতির ভিত্তি।”

রাষ্ট্রপতি বলেছেন, “আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে উদীয়মান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সাইবার অপরাধ এবং জলবায়ু পরিবর্তন মানবাধিকারের জন্য নতুন ঝুঁকি। ডিজিটাল যুগ, পরিবর্তনশীল হলেও, সাইবার বুলিং, ডিপফেক, গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ এবং ভুল তথ্যের বিস্তারের মতো জটিল সমস্যা নিয়ে এসেছে।” রাষ্ট্রপতি আরও বলেছেন, “আমাদের অবশ্যই প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার সমুন্নত রাখতে হবে এবং কেউ যেন পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে হবে।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top