নয়াদিল্লি, ৪ নভেম্বর৷৷ পণ্য পরিষেবা করের স্তর নির্ধারিত হলেও এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে কেন্দ্র-রাজ্যের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে৷ চারটি স্তরে সংগ্রহ করা হবে পণ্য পরিষেবা কর৷ এনিয়ে রাজ্যগুলি সম্মত৷ কিন্তু এই কর ব্যবস্থায় দ্বৈত নিয়ন্ত্রণ নিয়ে ঐক্যমত্যে আসা সম্ভব হয়নি জিএসটি কাউন্সিলের বৈঠকে৷ এছাড়াও ক্ষমতা নিয়ে চাপানোউতর বহাল রয়েছে কেন্দ্র-রাজ্যের মধ্যে৷ ফলে, জিএসটি কাউন্সিলের আজকের বৈঠক কার্যত নিষ্ফলা রয়েছে৷ তাই, আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সাথে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বৈঠক করবেন৷ ঐ বৈঠকের নির্যাস নিয়ে আগামী ২৪ ও ২৫ নভেম্বর ফের জিএসটি কাউন্সিলে আলোচনা হবে৷
শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, নতুন এই পণ্য পরিষেবা করের পদ্ধতি নিয়ে বহু গুরুত্বপূর্ণ সুরাহা বেরিয়েছে৷ কিন্তু সামান্য জটিলতা রয়ে গেছে৷ তাই নতুন এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়েছেন জেটলি৷ এদিন তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা নির্ধারণই এখন মুখ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে৷ আজকের বৈঠকে এ সংক্রান্ত নানা প্রস্তাব এসেছে৷ রাজ্যগুলি তাদের প্রস্তাব কাউন্সিলের বৈঠকে তুলে ধরেছে৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যগুলি কি হারে কর সংগ্রহ করছে তার বর্তমান অবস্থা সম্পর্কে প্রকৃত তথ্য কেন্দ্রের কাছে নেই৷ এই ধরনের কোন তালিকাও তৈরি করা হয়নি৷ যার কারণে জিএসটি চালু হলে রাজ্যগুলি যে আর্থিক ক্ষতি হবে তার ক্ষতিপূরণ নির্ধারণ কিভাবে হবে সে বিষয়ে স্পষ্টভাবে কোন দিশা দেখানো যায়নি কাউন্সিলের বৈঠকে৷ সূত্রের দাবি, দ্বৈত নিয়ন্ত্রণ নিয়েই কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতানৈক্য চরম আকার ধারণ করেছে৷
জানা গেছে, রাজ্যগুলির কর সংগ্রহের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে তৈরি করবে অর্থমন্ত্রক৷ রাজ্যগুলিকেও এক সপ্তাহ সময় দেওয়া হবে তাতে কোন পরিবর্তন প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য৷ এই সমস্ত কারণে আগামী ৯ ও ১০ নভেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক বাতিল করা হয়েছে৷

জিএসটি ঃ কেন্দ্র-রাজ্য স্বার্থ নিয়ে মতানৈক্য
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















