News Flash

  • Home
  • Uncategorized
  • তুম বিন ২-এ আইটেম ডান্স করবেন মৌনী রায়
Image

তুম বিন ২-এ আইটেম ডান্স করবেন মৌনী রায়

mouni-royমুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : এবার বলিউডে আসতে চলেছেন টেলিভিশন অভিনেত্রী মৌনী রায় | তুম বিন ২-এ ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা যাবে তাঁকে| ছবিতে অভিনয় করেছেন নেহা শর্মা, আদিত্য শীল, অসীম গুলাটি| ছবিটি পরিচালনা করেছেন, অনুভব সিনহা| ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার|
তুম বিন ছবিতে ১৩টি গান ছিল| তুম বিন ২-এ আছে মাত্র ৫টি| ভূষণ কুমার ও অনুভব ঠিক করেন ছবিতে একটি বিশেষ গান রাখবেন| সেই কারণে তাঁরা হার্ডি সন্ধু, নেহা কক্কর ও রফতাকে একটি গান করতে অনুরোধ করেন| এটি একটি পঞ্জাবি ফোক নাম্বার| নাম নাচনা অন্ডা নেহি| গানটিকে কোরিওগ্রাফ করেছেন রেমো ডি সুজ়া| সেই গানেই নাচবেন মৌনী| গানটি শুট করবেন বিজয় অরোরা| গানে মৌনীর সঙ্গে নেহা শর্মা, আদিত্য শীল ও অসীম গুলাটিকেও দেখা যাবে| এই সপ্তাহেই হয়ে যাবে গানের শুটিং| ১৮ নভেম্বর রিলিজ করবে তুম বিন ২|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top