News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নীরমহল উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম: পর্যটনমন্ত্রী
Image

নীরমহল উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম: পর্যটনমন্ত্রী

আগরতলা, ৯ ডিসেম্বর: নীরমহল উত্তরপূর্ব ভারতের সবচেয়ে সুন্দর পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম। তাছাড়াও নীরমহল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম জলপ্রাসাদ। নীরমহলের সাথে জড়িয়ে আছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম। আজ নীরমহলের রাজঘাটে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, রুদ্রসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত নীরমহলকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নীরমহলের স্থাপত্যশৈলী ও মনোরম নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। নারিকেলকুঞ্জের পর আজ নীরমহলে অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪’র দ্বিতীয় অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করতে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। রাজ্যের অর্থনৈতিক বিকাশে পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যে পর্যটন শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক বিন্দু দেবনাথ, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি প্রমুখ।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top