News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: কৃষিমন্ত্রী
Image

কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ ডিসেম্বর: কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। গ্রাম শক্তিশালী হলে, আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হলে দেশও সমৃদ্ধ হবে। আজ মোহনপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। মোহনপুর কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে এবং ধলাই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি ও কৃষকদের উন্নয়নে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। রাজ্য সরকারও কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী কম জমিতে বেশি ফসল উৎপাদনের জন্য বিজ্ঞানভিত্তিক চাষাবাদে কৃষকদের উদ্যোগী হতে আহ্বান জানান।

অনুষ্ঠানে ধলাই ও উনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে বরিষ্ঠ বৈজ্ঞানিক ড. অভিজিৎ দেবনাথ ও ড. রতন দাস মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদের বিষয়ে উপস্থিত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, আইসিএআর এর গভর্নিংবডির সদস্য প্রদীপবরণ রায় প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রবি সরকার। সভাপতিত্ব করেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে আলুবীজ, বিভিন্ন সব্জী বীজ ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top