News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের কুয়াশাচ্ছন্ন খোয়াইতে পৃথক তিনটি যান দুর্ঘটনা
Image

রাতের কুয়াশাচ্ছন্ন খোয়াইতে পৃথক তিনটি যান দুর্ঘটনা

আগরতলা, ৯ ডিসেম্বর: রাতের কুয়াশাচ্ছন্ন খোয়াইতে পৃথক তিনটি যান দুর্ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খোয়াই দমকলবাহিনী  জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। 

একের পর এক দুর্ঘটনা পিছু ছাড়ছে না খোয়াইতে। গত কয়েকদিন যাবৎ রাতের খোয়াইতে কুয়াশার প্রকোপ এতটাই বেশি যে যার কারনে স্বাভাবিক পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন সমেত যান চালকরা কোন না কোন দুর্ঘটনার কবলে পড়ছে। রবিবার রাত ৯ টার পর থেকে তিনটি পৃথক পৃথক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।  

খোয়াই জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে তাঁত চৌমুনী এলাকায়।এর পরের দুর্ঘটনাটি ঘটে কড়ইতলা এলাকায়। এরপরের দুর্ঘটনাটি ঘটে সুভাষপার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায়। তিনটি পৃথক দুর্ঘটনায় আহত হয় তিনজন। তাদের মধ্যে একজন নাবালক রয়েছে। 

জানা যায়, সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় টমটমের ধাক্কায় আহত হয় রাজু দেবনাথ নামে এক বালক। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিকে অপর দুর্ঘটনার কবলে পড়ে করইতলা এলাকায় পঙ্কজ গুপ নামে বয়স ৩৫ এর এক ব্যক্তি। 

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top